1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সকল প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে : মিয়া গোলাম পরওয়ার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সকল প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে : মিয়া গোলাম পরওয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৬৩ বার

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তৃতির মধ্যে ৩০ মে থেকে স্কুল-কলেজ ব্যতীত সকল প্রতিষ্ঠান খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে করোনা ভাইরাস ভয়াবহ রূপ লাভ করছে। যতই টেষ্ট করা হচ্ছে ততই রোগী শনাক্ত হচ্ছে। প্রতিদিনই মৃত্যুবরণ করছে মানুষ। করোনা ভাইরাসের এ জটিল পরিস্থিতিতে সরকারের জনপ্রশাসন মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে ৩১ মে থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল অফিস খুলে দেয়া হবে। জন প্রশাসন মন্ত্রী বলেছেন, হাটবাজার, দোকানপাট আগের মতোই চালু থাকবে। সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় চালু থাকবে। ব্যাংকগুলোর শাখা খোলা থাকবে।

তিনি বলেন, সরকারের এ ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি করোনা ভাইরাসের ব্যাপক বিস্তৃতির বর্তমান প্রেক্ষাপটে সরকারের এ সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর মাধ্যমে লকডাউন কঠোরভাবে কার্যকর করে করোনা ভাইরাস পরিস্থিতি উত্তরণের পরই কেবল অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা যেতে পারে। এর পূর্বে কোনো অবস্থাতেই অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না।

জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে তিনি সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net