1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া-লোহাগাড়ায় করোনায় অসহায় ও মৃত সৌদি প্রবাসীদের পরিবারে আমিনের ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

সাতকানিয়া-লোহাগাড়ায় করোনায় অসহায় ও মৃত সৌদি প্রবাসীদের পরিবারে আমিনের ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৫৪ বার

আবদুল করিম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় প্রাণঘাতী করোনায় অসহায় সৌদি প্রবাসীদের পরিবার, করোনায় সৌদিয়ায় মৃত প্রবাসীদের পরিবার, সংখ্যালঘুদের পরিবার ও সাতকানিয়া সদর ইউনিয়নের অসহায় ৭৫০ পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ঈদ উপহার বিতরণ করা হয়েছে । শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় সাতকানিয়ার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ী থেকে এসব ঈদ উপহার সমুহ বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, কুলসন সেমাই, তৈল, পেঁয়াজ, চিনি, চাল ও দুধ ।

এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেছেন আমিনুল ইসলামের চাচা নুরুল ইসলাম, নুরুল কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস এম আজিজ, আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী মিরান হোসেন মিজান, স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো: সেলিম উদ্দিন, আক্তার কামাল পারভেজ, নুরুল আলম, ছাত্রলীগ নেতা মো : ফয়সাল, জাহেদ ও এমরান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মো : সেলিম উদ্দিন জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের পক্ষ থেকে অসহায় সৌদিয়া প্রবাসীর ১৫০ পরিবার, সৌদিয়ায করোনায় মৃত ২৫ পরিবার, সংখ্যালঘু সম্প্রদায়ের ৪০ পরিবার ও সাতকানিয়া সদর ইউনিয়নের ৪৭০ অসহায় পরিবারসহ মোট ৭৫০ পরিবারে আজ ঈদ উপহার বিতরণ করেছি।

জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান করোনার সংকটময় মুহুর্তে আমার প্রাণপ্রিয় সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঘরে মানবিক উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ব্যাক্তিগত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র প্রয়াস মাত্র। দেশের এ সংকটময় মুহুর্তে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি।

উল্লেখ্য, দেশে প্রাণঘাতী করোনা সংক্রমণে লকডাউন ঘোষণার পর থেকেই চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ব্যাক্তিগত অর্থায়নে ৭৭৫০ অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এদের মধ্যে লকডাউনে ঘরবন্দী হতদরিদ্র, দিনমজুর, মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, আওয়ামী লীগের অসচ্ছল নেতাকর্মী, দলের নিহত নেতাকর্মীদের পরিবার, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসচ্ছল নেতাকর্মীদের পরিবার, করোনা আক্রান্তের পরিবার, অসহায় জেলে পরিবার, হিন্দু-বৌদ্ধদের পরিবার, মুক্তিযোদ্ধাদের পরিবার, মাধ্যমিকের সহকারী শিক্ষক ও প্রাথমিকের সহকারী শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন, সিএনজি চালক, বাস-ট্রাক-লরী চালক ও হেলপার এবং গণ পরিবহনের চালক-হেলপারের পরিবার রযেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net