1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে অবস্থিত এলপিজি গ্যাস ফ্যাক্টরিকে লকডাউন ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

সীতাকুণ্ডে অবস্থিত এলপিজি গ্যাস ফ্যাক্টরিকে লকডাউন ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৫৭ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মান্দারিটোলায় অবস্থিত বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে অবস্থিত বিএম এনার্জি নামে এলপিজি গ্যাস ফ্যাক্টরিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বড়-বড় গ্যাস ভর্তি ট্যাঙ্ক নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি গ্যাস সরবরাহ করে থাকেন।
জানা যায়, উক্ত কোম্পানির একটি ট্যাঙ্ক ড্রাইভারের (৩৫) পিতা:আব্দুস সালাম করোনা শনাক্ত হয়। গত ১২ মে চট্টগ্রাম বিআইটিআইডি হাসপাতালের প্রকাশিত রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়ে। এদিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকার ১ নং সমাজে তার বাড়ি রয়েছে বলে জানা যায়। সেখানে স্ত্রীসহ তিন ছেলে মেয়ে রয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক(ইন্টেলিজেন্স) সুমন বনিক বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার (১৩ মে) সকালে প্রশাসনের পক্ষ থেকে কারখানাটি লকডাউন করে দেওয়া হয়। এছাড়াও উক্ত কারখানার ৭০জন শ্রমিক কর্মচারীকে ১৪দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আক্রান্ত রোগীকে চট্টগ্রাম বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net