1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে পুকুরের পানি ঘোলা নিয়ে সংঘর্ষে নিহত এক বৃদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

সীতাকুণ্ডে পুকুরের পানি ঘোলা নিয়ে সংঘর্ষে নিহত এক বৃদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩০৯ বার

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে পুকুরের পানিতে গোসল করার সময় পানি ঘোলা করার দায়ে দুই পক্ষের হামলায় নিহত হয়েছেন ৬০ বছরের এক বৃদ্ধ।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার ২৩ মে দুপুর একটার সময় সীতাকুণ্ড উপজেলাধীন বাঁশবাড়ীয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডস্থ আলম পুকুরের পাড়ে গোসল করা সময় পুকুরের পানি ঘোলা হওয়াকে কেন্দ্র করে ০২ পক্ষের কথাকাটাকাটি ও মারামারিতে রুহুল আমিন(৬০)নিহত হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, নিহত রুহুল আমিন এর স্ত্রী সেনোয়ারা ও রফিকুল এর স্ত্রী হোসনেআরা গোসল করার সময় পানি ঘোলাকে কেন্দ্র করে ০২ জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
বাক-বিতন্ডার এক পর্যায়ে রুহুল আমিন ও তার ছেলে ফারুক, মহিউদ্দিন অন্যদিকে পার্শ্ববর্তী রফিকুল ও তার ছেলে লোকমান, ওসমান, ইসমাইল এর মধ্যে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উক্ত ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠিতে রুহুল আমিনের মাথায় আঘাত লাগলে তিনি মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্ট) সুমন বণিক জানান, জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে আজ এক পর্যায়ে উক্ত দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আটক রয়েছে।

অন্যদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর জানান, দুপুর আড়াইটার সময় আমি ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় ভাবে বিষয়টি জানতে পারি। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।

বর্তমানে নিহতের লাশ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net