1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ের দুই পক্ষের সংঘর্ষ -আহত ২০, থানায় পাল্টাপাল্টি ৩টি অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ 

সোনারগাঁয়ের দুই পক্ষের সংঘর্ষ -আহত ২০, থানায় পাল্টাপাল্টি ৩টি অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩২১ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : আধিপত্য বিস্তার ও গুষ্টিগত দ্বদ্ধকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াগাঁও গ্রামে কয়েকটি বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় থানায় পাল্টাপাল্টি ৩ টি অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনায় বাদল, আলেক ও লিটন বাদী হয়ে পৃথক পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রভাবশালী বাদল ও শমর আলীর নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হাজী অালেক চান ও তার ছেলেদের বাড়িতে হামলা চালায়। এতে নারীও শিশুসহ ১৫ জন মারাত্নক জখম হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে অানে।

এলাকাবাসী জানায়, ঘটনার সুত্রপাত বুধবার বিকালে। ঐদিন বিকালে গ্রামের কয়েকজন যুবক গল্প করার সময় আধিপত্য বিস্তার ও গুষ্টিগত দ্বদ্ধকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে গ্রামের কয়েকজন তাদের অকত্য ভাষার গালিগালাজ করে। পরে বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটনা ঘটে। ঘটনায় বাদল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন।পরে এরই জেরে বৃহস্পতিবার সকালে বাদল ও শমর আলীর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অালেক চানের বাড়ি হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোবাইল ফোন, টেলিভিশন, স্বর্ণালংকারসহ নগদ কয়েক লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাস্থলে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন বলেন, বুধবার সন্ধায় আসছিলাম গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আলাউদ্দিন ও হাজী জজ মিয়া বিষয়টি মিমাংসা করার দ্বায়িত্ব নিলে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। পরে রাতে বাদল বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। আবার আজ সকালে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের নিবৃত্ত করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net