1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার

নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

আসন্ন ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার প্রস্তুতি বিষয়ে অভিভাবকদের সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুফিয়াবাদ শাহ সুফি সায়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিবারের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

 

সমাবেশের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দীনসীন পীর হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ (মাঃ আঃ জিঃ)।

 

প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী।

 

সমাবেশে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net