1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদি আরবে সামাজিক দূরত্ব বজায় না চললে গুনতে হবে জরিমানা ও জেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর

সৌদি আরবে সামাজিক দূরত্ব বজায় না চললে গুনতে হবে জরিমানা ও জেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৪২৩ বার

নছিউল হক সৌদি আরব প্রতিনিধি :
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদি সরকার আজ (৭ মে ২০২০) কিছু নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা সমূহ না মানলে এর জন্য জরিমানা ও সাজার আইন করেছে। প্রিয় প্রবাসী দয়া করে কোথাও ৫ জনের বেশি একত্রিত হবেন না, আড্ডা দিবেন না)।

সৌদি আরবের সর্বত্র যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ করা হয়েছেঃ

১) পারিবারিক জমায়েতঃ ঘরে, ইস্তেরাহায়, মাজরায় একের অধিক পরিবার একত্রিত হওয়া যাবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে।
২) কোন এলাকার সকলে/ কিছু মানুষ (৫ এর অধিক) কোন ঘরে, নির্মানাধীন বাড়িতে, ইস্তেরাহায়, মাজরায়, খীমায়, বিনোদন কেন্দ্রে, উন্মুক্ত স্থানে একত্রিত হওয়া যাবেনা। এই নির্দেশনা অমান্য অমান্যকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পনের হাজার রিয়াল জরিমানা করা হবে।
৩) লেবার জমায়েতঃ কর্মীরা তাদের নিজের লেবার ক্যাম্প ছাড়া অন্য কোন ঘরে (ক্যাম্পে), নির্মানাধীন বাড়িতে, ইস্তেরাহায়, মাজরায় একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার হাজার রিয়াল জরিমানা করা হবে।
৪) কোন শপিং মলের ভেতরে কিংবা বাইরে ৫ এর অধিক ক্রেতা সাধারন বা মলের কর্মীরা একত্রিত হতে পারবেনা। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার হাজার রিয়াল জরিমানা করা হবে।
৫) যেকোন ধরণের আনন্দানুষ্ঠান, শোক প্রকাশের অনুষ্ঠান, সভা- সম্মেলন এসময় নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা অমান্যকারী দায়ী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে তিরিশ হাজার রিয়াল জরিমানা করা হবে।

(এই নির্দেশনাসমূহ একাধিকবার অমান্য করলে জরিমানার পরিমান দ্বিগুণ হবে এবং কোন প্রতিষ্ঠান করলে তা পরবর্তী তিন মাসের জন্য বন্ধ থাকবে। দুই বারের অধিক কেউ অমান্য করলে জরিমানার পরিমান আরেক গুণ বাড়বে পাশাপাশি প্রতিষ্ঠানকে পরবর্তী ছয় মাসের জন্য বন্ধ করে দেয়া হবে।)

উপরোল্লিখিত জমায়েতে কেউ অংশগ্রহণ করলে কিংবা ডেকে নিয়ে গেলে তাকে প্রথমবারের মত ৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। পূনরায় একই অপরাধ করলে জরিমানা দশ হাজার রিয়াল হবে। এরপরে তৃতীয়বারের মত কেউ এই ধরণের নিষিদ্ধ জমায়েতে অংশ নিলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে প্রেরণ করা হবে।

এধরণের অবৈধ জমায়েতে যে শরীক হয়, অথবা জমায়েত আহবান করে, অথবা জমায়েতের জন্য অনুঘটক হয় তাকে আইন ভংগকারী হিসেবে গন্য করা হবে।

এমন কোন জমায়েত হতে দেখলে ৯৯৯ এ কল করে অভিযোগ জানাতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net