1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার

চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটি’র মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।

 

সভায় চট্টগ্রাম জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক জেলার সকল চলমান উন্নয়ন প্রকল্প যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

 

সভায় বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করা এবং গোখাদ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন জেলা প্রশাসক।

 

এছাড়া মশার উপদ্রব রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শনিবার জেলার সকল সরকারি অফিস ও আবাসনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 

সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net