1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাজী মতিনের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

হাজী মতিনের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩০০ বার

নুর আলম সিদ্দকী, স্টাফ রিপোর্টার ঃ দেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনায় ব্যাপক প্রচারনা ও কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত দেখিয়েছেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক হাজী মতিউর রহমান মতিন।
তিনি গত দুই মাসে প্রায় আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

বহির্বিশ্বের মতো বাংলাদেশে করোনা ভাইরাসের কারনে দেশের শ্রমজীবী মর্ধ্যবিত্ত শ্রেনিপেশার মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
কাজ বন্ধ হয়ে যাওয়ায় খাবার সংকট দেখা দিয়েছে তাদের পরিবারে।
অনেক মধ্যবিত্ত হয়তো খাবারের অভাবে থাকলেও লোক ও চক্ষুলজ্জায় মুখ ফুটে কাউকে বলতেও পাচ্ছেননা।
এমনি ক্রান্তিকালীন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী নিয়ে নিজ ইউনিয়নের কর্মহীন মর্ধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত ও অসহায় পরিবারের পাশে দাড়িঁয়েছেন তিনি।

এলাকাবাসী জানায়,দেশের সংকটাপন্ন পরিস্থিতিতে ধামসোনা ইউনিয়নের কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের পাশে থেকে সহযোগিতা দিয়েই চলেছেন তিনি।
গোপনে মর্ধ্যবৃত্তদের ঘরে খাবার পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি শ্যামল বাংলাকে বলেন,বাংলাদেশে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে আমার নেত্রী জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
করোনা প্রতিরোধে ৩১ দফা ঘোষনা দিয়েছেন।
আমি তার একজন কর্মীহিসাবে ৩১ দফা বাস্তবায়নে সর্বাত্বকভাবে কাজ করে যাচ্ছি।
সে জন্য আমি ধামসোনা ইউনিয়নের মধ্যে প্রতিদিন কোনোনা কোনোভাবে কর্মহীন দুস্থ্যদের খাদ্য সহায়তা দিয়ে আসছি।
দেশের এই ক্রান্তিলগ্নে আশুলিয়া থানার সকল বৃত্তবানদেরকে আমি অনুরোধ করে বলতে চাই আপনারা কর্মহীন, অসহায় দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান এবং আপনাদের নিকটে অগনিত অসহায় পরিবার যারা দু’বেলা দু’মুঠো ভাতের জন্য উপবাসে দিন কাটাচ্ছে দয়াকরে তাদের দিকে হাত বাড়িয়ে দিন।
তিনি আরো বলেন, ধামসোনা ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের জন্য আমার মোবাইল ফোন সব সময় খোলা থাকবে এবং যারা মধ্যবিত্ত লোক লজ্জায় কিছু বলতে পারছেন না তারা মোবাইল এর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদের পরিচয় গোপন রেখে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।

আশুলিয়া থানা পবনারটেক এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আওয়ামী লীগের রাজনীতিতে পরিক্ষিত সৈনিক দুঃসময়ের রাজ পথে যাকে পাওয়া যায় দলের জন্য হাজী মতিউর রহমান মতিন এক নিবেদিত প্রাণ। তিনি ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে এলাকায় ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে রাজপথে রাজনীতির যাত্রা শুরু করেন।

তিনি ১৯৮১ সালে সাভার কলেজে ছাত্র সংসদ নির্বাচন করেন।
১৯৮৫ সালে ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
১৯৯০/৯১ গণ আন্দোলণে রাজপথে ব্যাপক ভুমিকা রেখেছেন। তৎকালীন বিরোধিদল হিসাবে বিএনপি জামাত জোটের রোষানলে পরে বহু নির্যাতন জেল জুলুমের শিকার হন তিনি।
১৯৯৮ সালে সাভার উপজেলা যুবলীগের সহ- সভাপতি নির্বাচিত হন।
এর পর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে সুনামের সাথে ৫ বছর দ্বায়িত্ব পালন করেন। এসময় এলাকায় ব্যাপক উন্নয়ন ও কাজ করার কারনে জনপ্রিয়তা সৃষ্টি হয়।
তিনি পবনারটেক সরকারী স্কুল ও মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি।
২০০৩ সাল থেকে ২০১৪ সাল ও ১৪ সাল থেকে অদ্যবধি সফলতার সাথে পর পর দুই বার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন।
এই দ্বায়িত্ব পালন কালে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন।
কাজ করার কারনে জনপ্রিয়তা সৃষ্টি হয় তার জন্য তিনি কখনও জাতির জনক বঙ্গ বন্ধুর আদর্শ থেকে সরেও যায়নি। আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক হিসাবে তিনি ছিলেন সবার আগে তার সৎ ন্যায় নিষ্ঠা ও আদর্শ এলাকার জনগণকে মুগ্ধ করেছে।
এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে তিনি ছিলেন অবিচল।
দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করার কারনে জামাত বিএনপি জোট সরকারের রোষানলে পরে বহু মামলা হামলা জুলুম নির্যাতনের শিকার হন,এর পরও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ একটুও সরাতে পারেনি। দেশ ও দলের স্বার্থে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোন নির্দেশমতো সাভার উপজেলা আওয়ামীলীগের নির্দেশনায় দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে সব সময় রাজ পথ নিজেদের দখলে রেখেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net