1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ মঙ্গলবার জরুরি সভা করোনায় দলীয় অবস্থান জানাবে বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক! ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আজ মঙ্গলবার জরুরি সভা করোনায় দলীয় অবস্থান জানাবে বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৯৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান ভোরের কাগজকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত রোববার (৩ মে) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বব্যাপী করোনা মহামারির বিস্তারের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করেছে। চলমান পরিস্থিতিতে সেসব পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net