1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ বাজারের মার্কেট বন্ধের দাবি উঠেছে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন

ঈদগাঁহ বাজারের মার্কেট বন্ধের দাবি উঠেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৫২ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
মহামারীর আকারে ছড়িয়ে পড়া প্রাণ ঘাতি করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক এলাকা কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারের সব মার্কেট ঈদের আগে বন্ধ রাখার দাবী উঠেছে।

সম্প্রতি সীমিত আকারে দোকান খোলা রাখা নির্দেশনা দিয়েছে সরকার।

এতে ঈদগাঁহ বাজারে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতা-বিক্রেতারা। নেই কোন সামাজিক দুরত্ব, নেই কোন নীয়মনীতি।

বাজারে আসতে শুরু করেছে করোনা কবলিত বিভিন্ন উপজেলার লোকজন। ফলে চরম ঝুকিপূর্ণ হয়ে উঠেছে ঈদগাঁহ বাজার।

এ অবস্থায় সিদ্ধান্ত নেয়া না গেলে শীঘ্রই করোনা কবলিত এলাকায় পরিণত হবে বলে আশংকা করছেন বিশিষ্টজনেরা।

ইতিমধ্যে বাজারে বেপরোয়া উপস্থিতি দেখে সমালোচনার ঝড় ওঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তারা বলছেন বাজার বন্ধের সিদ্ধান্ত ছাড়া জনসমাগম বন্ধ রাখা সম্ভব নয়।
সুতরাং ঈদগাঁহকে করোনা মুক্ত রাখতে দ্রুত বাজারের সব মার্কেট বন্ধের দাবী জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য- কক্সবাজার জেলার ৭ উপজেলায় ইতিমধ্যে ৭৪ করোনা রুগী শনাক্ত হয়েছে। তবে বৃহত্তর ঈদগাঁহর ৬ ইউনিয়ন এখনো করোনা মুক্ত রয়েছে।
এদিকে করোনা ঝুঁকি এড়াতে চট্রগ্রাম-কক্সবাজার চকরিয়াসহ বিভিন্ন এলাকায় মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net