ঢাকা   ০৭:২১:০৫ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ২১ জন নতুন সহকারী সার্জনের যোগদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৭১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে ২১ জন নতুন সহকারী সার্জন যোগদান করেছেন।

৩৯ তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হয়ে তারা প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারে নিয়োগ পান।
যা জেলার স্বাস্থ্য বিভাগের জন্য মাইলফলক মনে করা হচ্ছে।

নতুন নিয়োগ পাওয়া ডাক্তারর গত ১২ মে কক্সবাজার সিভিল সার্জন অফিসে যোগদানপত্র দেন।

সিভিল সার্জন অফিস সুত্র জানিয়েছে নবাগতরা রামু, চকরিয়া ও উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নতুন যোগদানকৃত সহকারী সার্জনদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে।

১৩ মে বুধবার দুপুরে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান।

এ সময় তিনি চাকুরির জন্য নয়, মানবিকতা ও মানবসেবার লক্ষ্যে দায়িত্ব পালনে নবাগত সহকারী সার্জনদের আহবান জানান।

কক্সবাজার সিভিল সার্জন অফিসে ওই অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডাঃ সৌনম বড়ুয়া, প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম ও ষ্টেনোগ্রাফার মোঃ ওসমান গনি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি