1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কভিড-১৯ চিকিৎসা, গ্যাস্ট্রিকের ওষুধে সুস্থতার হার বেশি, এখনও নিশ্চিত নন চিকিৎসকরা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

কভিড-১৯ চিকিৎসা, গ্যাস্ট্রিকের ওষুধে সুস্থতার হার বেশি, এখনও নিশ্চিত নন চিকিৎসকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৪২০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
যে সব রোগী গ্যাস্ট্রিকের ওষুধ খেতেন তারা করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার বেশি লক্ষ্য করা গেছে। গত শুক্রবার একটি ওয়েবসাইটে পোস্ট করা এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, ফেমোটিডিন গ্রহণ করা যে সব রোগী কভিড-১৯ এ হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে সুস্থতার হার দ্বিগুণের বেশি। তবে এটি এখনও পুরোপুরি স্পষ্ট নয় যে, এটি গ্যাস্ট্রিকের ওষুধের কাজ না অন্যকোন কারণে।

গবেষণা প্রতিবেদনটির সহরচয়িতা এবং নর্থওয়েল হেলথ এর চিকিৎসক ডা. জোসেফ কনিগলিয়ারো বলেন, ‘এ গবেষণা থেকে আমরা যা পেয়েছি তা উৎসাহব্যঞ্জক।’ প্রায় ৪০ বছর ধরে বাজারে আছে ফেমোটিডিন। গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়ার একটি সাধারণ ওষুধ হিসেবে এটি কার্যকর। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য ডাক্তারের সাজেশান ছাড়াই মানুষ এটি খেয়ে থাকে।
এ গবেষণায় দেখা যায়, ১ হাজার ৫৩৬ জন রোগী যারা ফেমোটিডিন নিতেন না। তাদের মধ্যে ৩৩২ জন বা ২২ শতাংশ হয় মারা গেছেন বা ভেন্টিলেটরে রাখতে হয়েছে। অন্যদিকে ফেমোটিডিন গ্রহণ করতেন এমন ৮৪ রোগীর মধ্যে ৮ জন বা ১০ শতাংশ মারা গেছেন বা ভেন্টিলেটরে রাখতে হয়েছে।

কলম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টারের দুই গবেষক বিবৃতিতে বলেন, যারা ফেমোটিডিন গ্রহণ করতেন অন্য রোগীদের চেয়ে তাদের মৃত্যু ঝুঁকি দ্বিগুণ কম ছিল। তবে আমরা এটি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ এটি যুগপৎ কোন ঘটনাও হতে পারে। তারা ফেমোটিডেনের কারণে দ্রুত সুস্থ হয়েছেন না অন্য কোন কারণে। তবে এই তথ্যের ওপর ভিত্তি করে কাউকে ফেমোটিডিন নিতে নিষেধ করেছেন ডাক্তাররা। তাদের বক্তব্য এর জন্য আরো পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য উপাত্ত দরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net