1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাস: ঠাকুরগাঁও কারাগারের ১৬ কয়েদির সাজা মওকুফ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

করোনাভাইরাস: ঠাকুরগাঁও কারাগারের ১৬ কয়েদির সাজা মওকুফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৯২ বার

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : করোনা মহামারীর বিস্তার রোধে কারাগারগুলোতে চাপ কমাতে ঠাকুরগাঁও জেলা কারাগারের ১৬কয়েদির সাজা মওকুফ করে দিয়েছে সরকার। ইতোমধ্যে ১৯জনকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছে।

আজ শুক্রবার ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত আসামিদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৬ মে দুইজন ও পরবর্তীতে আরও একজন আজক‌ে ১৬ জন সহ এ নিয়ে মোট ১৯ জন কারাবন্দির মুক্তি দেওয়া হ‌য়ে‌ছে।

কারাগারের এই কর্মকর্তা জানান, সরকার শুধুমাত্র কারাদণ্ড মওকুফ করেছে। তবে জরিমানা মওকুফ নয়। অনেকেরই মামলার রায় ঘোষণার সময় কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়ে থাকেন আদালত। যাদের অর্থদণ্ড ছিলো না তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর তিন জনের অর্থদণ্ড পরিশোধ করা নেই বলে তারা যেতে পারছেন না।
এখন ব্যাংক খোলা আছে, বন্দিদের স্বজনরা জরিমানার টাকা জমা দিলেই বাকি ৩জন জনকে ছেড়ে দেয়া হবে।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলা কারাগারের ধারণ ক্ষমতা ১৬৫ জন । কিন্তু শুক্রবার হাজ‌তি ও ক‌য়ে‌দি মি‌লি‌য়ে ব‌ন্দির সংখ‌্যা ১৩ জন মহিলা সহ সেখানে ৩৫৩ জন বন্দি গণনা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net