ঢাকা   ০২:২৭:৩৫ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

করোনায় আক্রান্ত চকরিয়ার হাফেজ সিরাজ উল্লাহ আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া উপজেলার মডেল কেয়ারটেকার ও চকরিয়া ইসলামী ওলামা ঐক্য পরিষদের আহবায়ক হাফেজ মাওলানা সিরাজ উল্লাহ (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ২৫মে ঈদেরদিন বেলা পৌঁনে ১১টার দিকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ছিলেন। সেখানেই তিনি করোনা ভাইরাসের একাধিক (কোভিড-১৯) উপস্বর্গ নিয়ে আক্রান্ত হয়ে মারা যান। মাওলানা সিরাজ উল্লাহ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোহাম্মদ শাহবাজ। চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীরচর এলাকার বাসিন্দা মরহুম হাফেজ মাওলানা সিরাজ উল্লাহ একই ওয়ার্ডের বাসিন্দা দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা প্রতিনিধি জাকের উল্লাহ চকোরীর মেজো ভাই। উল্লেখ্য, মাওলানা সিরাজ উল্লাহ গত ১০দিন ধরে শরীরে করোনা উপস্বর্গে ভুগায় গত ১৮মে কোভিড-১৯ পরীক্ষা করান। এর প্রেক্ষিতে রোববার ২৪মে তার করোনা রিপোর্টে পজেটিভ আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি