1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে লালমনিরহাট জেলা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

করোনা পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে লালমনিরহাট জেলা পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৮৭ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যদের নিয়ে নানামুখী কাজে সাধারণ মানুষের পাশে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। আর এসব কাজ সব মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। মার্চ মাসের শুরুতে দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরপরই লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা-এঁর নেতৃত্বে লালমনিরহাট জেলা পুলিশের সদস্যরা মাঠে নামেন। বিদেশ ফেরত/ বহিরাগতদের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে পুলিশ সদস্যরা তাদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনের জন্য লাল নিশান লাগানোর পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার এবং প্রতিবেশিদেরকে সর্তক থাকতে বলেন। সংক্রমণের শুরুর দিকে ও লকডাউনের পর কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পবিত্র মাহে রমজান মাসে তিনি ডিউটিরত পুলিশ সদস্যদের সঙ্গে পথে পথে ইফতারে অংশগ্রহণ করে সকল পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে সাহস যুগিয়েছেন।
এছাড়াও গণপরিবহন নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে ব্যাপক প্রচার অব্যাহত রেখেছেন। এসবের পাশাপাশি তিনি হাট-বাজার, দোকান-পাট নির্দ্দিষ্ট সময়ের পর বন্ধ করতে পুলিশ টহল জোরদার করেছিলেন। হোম কোয়ারেন্টিনে থাকা ও আক্রান্তদের এলাকার লকডাউনকৃত বাড়িগুলোর ওপর নজরদারিসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ্যদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে ঈদ উপহার সামগ্রী পৌচ্ছে দিয়েছেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের কেনাকাটা যাতে শৃঙ্খলা বদ্ধ ভাবে হয় তার জন্য মার্কেটে মার্কেটে পুলিশ টহলের ব্যবস্থা করে ক্রেতা-বিক্রেতাদের ব্যবসা পরিচালনায় ভীতি মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন। অপরদিক অগ্নিদগ্ধ লিজার জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছিলেন তার বাড়িতে। যা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে মানসপটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net