ঢাকা   ০৫:১৩:৩৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

কর্মহীন দুঃস্থদের পাশে মোতাহার হোসেন এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৫৯৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট নিরসনে ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের উদ্যোগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নে ১হাজার ২শত কর্মহীন দুঃস্থ্ পরিবারের মাঝে ৮প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১১ মে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে ৮প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে মোতাহার হোসেন এমপি বলেন, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকারের নির্দেশনা মেনে সঙ্গরোধ ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অসহায়দের খাবারের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপহার হিসেবে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। রমজানেও যেন কেউ খাদ্য সঙ্কটে না থাকে, আমরা সে লক্ষ্যে কাজ করছি।
এ সময় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী রংপুর বিভাগের ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি