1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের করিমগঞ্জে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার

কিশোরগঞ্জের করিমগঞ্জে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৭৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক শতাব্দীর সাক্ষী শতবর্ষী মোসাম্মৎ বাহারুন নেসা (১০২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৬.৩০ মিনিটে করিমগঞ্জ উপজেলার ১ নং কাদির জঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে (১ ছেলে মৃত), ১ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর দুইটায় নামাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও ১ নং কাদিরজঙ্গল ইউপির সাবেক চারবারের চেয়ারম্যান এবিএম সিরাজুল ইসলাম, ১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সাদেক, জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য (মৃতের নাতি) আনোয়ার হোসেন সেলিম, ১ নং কাদির জঙ্গল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার (মৃতের ছেলে) মো. সিরাজ উদ্দীন, ১নং কাদিরজঙ্গল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (মৃতের নাতি) মো. রাজন মিয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net