ঢাকা   ১২:৩১:২৫ এএম, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়া ফেলেছে ৪ তরুণের মানবিক উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৬৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাসের কারণে মানুষ যখন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তখনই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চার তরুণ এস এম রায়হান, এস কে রাসেল, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও ডা. হাবিবুল্লাহ মারজানের মানবিক উদ্যোগ বেশ সাড়া ফেলেছে।

এই চার তরুণ প্রথমে ফেসবুকে “ভয়েস অব পাকুন্দিয়া’’ নামে একটি পাবলিক গ্রুপ খোলে। সেই গ্রুপের মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার ডাক্তার, যারা কাজ করেন দেশের বিভিন্ন হাসপাতালে, তাদের নিয়ে গঠন করেন ভয়েস অব পাকুন্দিয়া ডক্টর’স টিম নামে টেলিচিকিৎসা সেবার প্লাটফর্ম।

গত ৮ এপ্রিল থেকে ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এ প্লাটফর্মটি। প্রতিদিন ফোন করে বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন দেশ-বিদেশে থাকা পাকুন্দিয়া উপজেলার অসংখ্য মানুষ।

পাশাপাশি করোনা পরিস্থিতির ফলে অসহায় কৃষকদের কৃষি পরামর্শ দেয়ার জন্য অভিজ্ঞ কৃষিবিদদের নিয়ে গঠন করেছে কৃষি পরামর্শ বিষয়ক টিম ‘ভয়েস অব পাকুন্দিয়া কৃষকের জিজ্ঞাসা’।

তাদের কর্মকাণ্ড বিষয়ে জানতে চাইলে ‘ভয়েস অব পাকুন্দিয়া’ ফেসবুক গ্রুপের এডমিন এস এম রায়হান বলেন, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।

আমাদের লক্ষ্য হচ্ছে, করোনা ভাইরাসের মহামারির ফলে পাকুন্দিয়ার কোনো জনগণ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। কৃষিবিদদেরকেও ধন্যবাদ জানাই যারা এই দুঃসময়ে কৃষকদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।

ভয়েস অব পাকুন্দিয়া ডক্টর’স টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডা. হাবিবুল্লাহ মারজান। আর ভয়েস অব পাকুন্দিয়া ‘কৃষকের জিজ্ঞাসা’ টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আরিফুল ইসলাম।

এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদ বলেন, ‘আমি মনে করি এই চার তরুণের উদ্যোগ উপজেলাবাসীর জন্য এক ইতিবাচক নজির সৃষ্টি করেছে, উপজেলার অন্য তরুণদের জন্য তারা উদাহরণ হিসেবে হাজির হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি