1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘূর্ণিঝড় আম্পানঃ মোংলা বন্দরে পন্য ওঠানামা বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

ঘূর্ণিঝড় আম্পানঃ মোংলা বন্দরে পন্য ওঠানামা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪৫৮ বার

নইন আবু নাঈমঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের স্বাভাবিক কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।বন্দরের সকল জাহাজের মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে।এদিকে সাত নম্বর সতকর্তা সংকেত জারি করার পরে জরুরী সভা করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।আম্পানের সুবিধা অসুবিধা জানাতে বন্দরের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন,বন্দরের নিজস্ব একটি সতর্ক সংকেত রয়েছে।আমাদের সতর্ক সংকেতের সর্বোচ্চ মাত্রা চার।আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর সতর্ক সংকেত জারির পরে আমরা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছি।আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত ৮ এ পৌছালে বন্দরে সর্বোচ্চ সতর্কতা ৪ জারি করা হবে।বন্দরের জাহাজ গুলোকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।সকল জাহাজের মালামাল লোড-আনলোড বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত এসব আদেশ জারি থাকবে বলেও জানান বন্দরের এ কর্মকর্তা।
বন্দরে এই মুহূর্তে মেশিনারি,ক্লিংকার,সার,জিপসাম,পাথর,সিরামিক ও কয়লাসহ দেশি বিদেশি মোট ১১ টি জাহাজ অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net