ঢাকা   ০৫:১৪:২৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালিকা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৪৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুলাভাই ঘটনাস্থলে এবং শ্যালিকা হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন ।

বৃহস্পতিবার পৌনে ৭ টার দিকে ঠাকুরগাঁও সীমান্ত আদু‌রে-দিনাজপুর ‌মহাসড়কের আটাশ মাইল নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে । পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে শ্যালিকা সুর্বনা (২২) কে নিয়ে ঠাকুরগাঁও শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন নিহত শহীদুজ্জামান সুমন (৩০)।ঠাকুরগাঁও প্রবেশ করার আগে আটাশ মাইল নামক স্থানে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটর সাইকেলটিকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে সুমন এবং তার শ্যালিকা কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান । শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে । তার শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।

বীরগঞ্জ থানার সাব-ইন্সেপক্টর নিতাই চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি