1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় করোনা আক্রান্ত ৭০; কোয়ারেনটাইনে ১৫৬৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নওগাঁয় করোনা আক্রান্ত ৭০; কোয়ারেনটাইনে ১৫৬৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৪৩৪ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন চিকিৎসকসহ আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পত্নীতলা উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় একজন চিকিৎসকসহ ২ জন, মান্দা উপজেলায় ১ জন এবং ধামইরহাট উপজেলায় ১ জন। এই ৮ জনসহ জেলায় সর্বমোট ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে এই প্রথম একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তিনি হলেন সাপাহার উপজেলার খয়বর আলী।

এদিকে জেলায় রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে মোট ১১৭ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, রানীনগরে ৪ জন, আত্রাইয়ে ৭, মহাদেবপুরে ১৪, মান্দায় ৩, বদলগাছিতে ৬, পত্নীতলায় ৩৫, ধামইরহাটে ১৪, সাপাহারে ৭ এবং পোরশা উপজেলায় ৩ জন।

এই সময়ে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন।

এ পর্যন্ত সর্বমোট হোমে কোয়ারেনটাইনে পাঠানো হয় ৬ হাজার ৯১ জনকে এবং মোট ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৫শ ২৭ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫শ ৬৪ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net