1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ঘাসফুল এর উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রান্তিক কৃষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

নওগাঁয় ঘাসফুল এর উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রান্তিক কৃষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৪২ বার

প্রেস বিজ্ঞপ্তিত :
বেসরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুল এর উদ্যোগে ০৪ মে পঞ্চাশজন ইউপি কর্মকর্তা /কর্মচারীদের পিপিই ও এক’শ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রান্তিক কৃষকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও খাদ্য সামগ্রী বিতরন করা হয় । ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ। এতে প্রধানঅতিথি হিসেবে নিয়ামতপুর ইউএনও জয়া মারিয়া পেরেরা, বিশেষ অতিথি হিসাবে নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান মো: বজলুর রহমান ও ভাবিচা ইউপি চেয়ারম্যান মো: ওবাইদুল হক উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ ঘাসফুল সংস্থাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এধরণের উদ্যোগের প্রশংসা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে এ পর্যন্ত উপজেলা পর্যায়ে যে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে তারমধ্যে ঘাসফুল সবচেয়ে সুশৃংখলভাবে ত্রান বিতরন করেছেন বলে মন্তব্য করেন এবং ঘাসফুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এরিয়া ম্যানেজার মো: আনোয়ার হোসেন জানান, বিতরনকৃত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, মসুর ডাল ১ কেজি, আলু ৩ কেজি, লবন ১.৫ কেজি, সাবান ২টি, তেল ১ লিটার , চিনি ১ কেজি, পিয়াজ ১ কেজি, মাস্ক ০২ টি। অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব মো: তোফাজ্জল হোসেন, নওগাঁ প্রেস ক্লাবের সেক্রেটারী জনাব মো: সিদ্দিকুর রহমান, টিভি চ্যানেল মাই টিভি, জয়যাত্রা ও মোহনার জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ঘাসফুলের পক্ষে উপস্থিত ছিলেন, সহকারি পরিচালক মো: শামসুল হক এরিয়া ম্যানেজার মো: আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক মো: আবুল কালাম আজাদ, মো: শরিফ আহমেদ, শাখা হিসাব রক্ষক মো: সোহাগ বাবু এবং অনান্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net