ঢাকা   ০৯:৩১:৩৩ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

নাঙ্গলকোটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু সায়েম আজাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩২০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :
নাঙ্গলকোট উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি জনাব আবু সায়েম আজাদ । বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এই প্রতিবেদককে তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়,কিন্তু বর্তমান দেশের এই বিদ্যমান পরিস্থিতি মহামারী করোনা ভাইরাসের কারনে ঈদগাহে গিয়ে জামাতের সহিত কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়া হবেনা,ঈদের নামাজ মসজিদে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে পড়তে হবে।ঈদ আনন্দের,ঈদ খুশির কিন্তু আমাদের মন ভালো নেই।আমরা বর্তমান সময় খুবই মন খারাপের মধ্যে দিয়ে পার করছি।আতঙ্কিত না হয়ে আমরা সচেতন থাকব,এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা শহর থেকে গ্রামে আসছেন পরিবারের কাছে ও ঈদ করতে তাদের প্রতি আহ্বান থাকবে,অবশ্যই সামাজিক দুরত্ব বজায় রাখবেন,বাড়িতে থাকবেন,নিরাপদে থাকবেন এবং সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

কথা প্রসঙ্গে আবু সায়েম আজাদ বলেন আমি জনপ্রতিনিধি জনগনের খোঁজ খবর নেয়া আমার দায়িত্ব ও কর্তব্য, রোজায় নাঙ্গলকোট উপজেলায় আমার নিজ ইউনিয়ন পেড়িয়া ইউনিয়নের আসহায় পরিবার সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছি। প্রতিটি গৃহে প্রবাহিত হোক পবিত্র ঈদুল ফিতরের শান্তির অমীয় ধারা।আল্লাহ এই মহামারী করোনা ভাইরাসের আক্রমণ থেকে সকলকে হেফাজত করুন এই কামনা রইল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি