1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায়  ডিআইজি গোলাম ফারুক ত্রাণ দিলেন গণপরিবহন শ্রমিকদের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

পটিয়ায়  ডিআইজি গোলাম ফারুক ত্রাণ দিলেন গণপরিবহন শ্রমিকদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৪৪০ বার

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় গণপরিবহন শ্রমিকদের ত্রাণ সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিবিএম (বার), পিপিএম।

মঙ্গলবার দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী প্রদান হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পুলিশ সুপার মো. রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, পটিয়া থানার ওসি (তদন্ত) মো. মিনহাজ, সেকেন্ড অফিসার আবদুল খালেদ, পরিবহন শ্রমিক নেতা মো. ইয়াছিন ও মোহাম্মদ আলী প্রমুখ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে গণপরিবহন শ্রমিকরা তাদের জীবন বাজি রেখে সরকারকে সহযোগিতা করেছে। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে যাচ্ছে। এই ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে সচেতন হতে হবে।

দুযোর্গকালীন এসময় মানুষের জীবন ও জীবিকা দুইটি গুরুত্বপূর্ণ প্রত্যেক শ্রমিককে সামাজিক সচেতনতা, দূরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, দেশের দুযোর্গকালীন সময়ে মানুষের জীবন বাচাঁতে বাংলাদেশ পুলিশ জীবনের ঝুুকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য এখন করোনায় আকান্ত হয়েছে।

তাদের কথা চিন্তা করে হলেও আপনারা ঘরে থাকুন নিরাপদ দূরুত্ব বজায় রাখুন পরিবারকে নিরাপদের রাখুন। মালিক শ্রমিক কল্যান সমিতিকে দুযোর্গকালীন সময়ে গণপরিবহন শ্রমিকদের পাশে  দাঁড়াতে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net