1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় নতুনকরোনা শনাক্তদের বাড়ি লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পটিয়ায় নতুনকরোনা শনাক্তদের বাড়ি লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৯৮ বার

পটিয়া,চট্টগ্রাম:
চট্টগ্রাম পটিয়ায় গতকাল সোমবার করোনাভাইরাস নতুন শনাক্ত হয়েছে আরো এগারো জন। তার মধ্যে একই পরিবারের ৯জন রয়েছে এবং ভিন্ন এলাকায় দুইজন। মঙ্গলবার পটিয়া উপজেলায় পৌরসভার ৮ এবং ৯ নং ওয়ার্ডে করোনা পজিটিভ নিশ্চিত হওয়ায় বেশকিছু বাড়ি লকডাউন করেছে।

পৌরসভার ৮ নং ওয়ার্ড(পরবর্তী ৭ সাত দিনের জন্য) এবং ৯ নং ওয়ার্ডের জব্বার সওদাগরের বাসা এবং বাদল চেয়ারম্যানের পুরাতন বিল্ডিং (আগামী ১৪ দিনের জন্য) দুই ওয়ার্ডের মানুষের নিরাপত্তার স্বার্থে,ওয়ার্ড কমিটির সুপারিশে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরামর্শক্রমে এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় স্হানীয় ইমাম,পুলিশ এবং গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে পৌরসভার ৮ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ডের দুটি বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে।

এইসময় আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা করেন পটিয়ার পুলিশের একটি টীম।উপরোক্ত নির্ধারিত দিন পর্যন্ত সবাই ঘরে থাকবেন, অযথা ঘোরাঘুরি করবেন না। লকডাউনকৃত এলাকা/বাসার কেউ অন্য কোথাও যাবেন না একইভাবে অন্য যায়গা থেকে কেউ নির্ধারিত পরবর্তী দিন পর্যন্ত লকডাউনকৃত এলাকা/বাসায় আসবেন না।লকডাউনের সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি অর্থাৎ কাউন্সিলর তার ওয়ার্ড কমিটির মাধ্যমে লকডাউনকৃত এলাকার মানুষের সার্বিক প্রয়োজনের বিষয় নিশ্চিত করবেন ও পুলিশ/সেনাবাহিনীর সহযোগিতায় বিধি মোতাবেক স্থানীয় নিরাপত্তা এবং লকডাউন বাস্তবায়নের ব্যবস্থা করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net