ঢাকা   ১১:৫৭:১৫ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

প্রতিদিন দুই শতাধিক দুঃস্থকে ইফতার দিচ্ছে আইনজীবী তানিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামে প্রতিদিন দুই শতাধিক ভাসমান লোকজনকে ইফতার দিচ্ছেন চট্টগ্রামের তরুন আইনজীবি শাহরিয়ার তানিন। যা রমজান মাসব্যাপী চলমান থাকবে।

পহেলা রমজান থেকে প্রতিদিন নগরীর চককাজার, জিইসি, মেডিকেল গেইটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনমজুর, রিক্সা চালক ও পথ শিশুসহ ভাসমান লোকজনের মাঝে এই ইফতার বিতরণ করেন।

এই তরুন আইনজীবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক উপ সম্পাদক ছিলেন।

শাহরিয়ার তানিন জানান, তার এই উদ্যোগ ব্যক্তিগত হলেও চাইলে যে কেউ এতে অংশ নিতে পারবেন। প্রতিদিনের এই আয়োজনে চবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রিদওয়ান, মহানগর ছাত্রলীগ নেতা নাছির, সামাজিক সংগঠক কামরুল ইসলাম বিশেষভাবে সাহায্য করছেন।

তিনি আরো জানান, রমজান মাসব্যাপী তিনি ভাসমান মানুষদের জন্য এই আয়োজন অব্যাহত রাখতে চান। প্রয়োজনে ঈদের কেনাকাটাও করবেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি