1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

বাগেরহাটে কালবৈশাখী ঝড়ে গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩১৩ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের চিতলমারীতে কাল বৈশাখী ঝড়ে বিপুল পরিমান গাছপালা ও ৩০টির উপরে ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। এছাড়া ঘরের উপর গাছ পড়ে ইমন মল্লিক (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার হিজলা গ্রামে হঠাৎ ঝড়ে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া এই বাগেরহাট জেলার মাঠে থাকা পাকা ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
নিহত ইমন মল্লিক হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে এবং হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
ঘরবাড়ি ভাংচুরের খবর পেয়ে হিজলা ইউনিয়নের চেয়ারম্যান কাজী আজমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করেছেন।
ইউপি চেয়ারম্যান কাজী আজমির হোসেন বলেন, আকস্মিক ঝড়ে আমারা এলাকার হিজলা ইউনিয়নের ৩০টির অধিক কাচা ঘরবাড়ি বিদ্ধস্ত হয়েছে। ঘরের নিচে চাপা পড়ে এক কিশোর মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল ইসলাম জানান, আকস্মিক ঝড়ে উপজেলার হিজলা গ্রামের আনসার মল্লিকের ঘরের উপরে চাম্বল গাছ পড়ে তার ছেলে ইমন মল্লিক নিহত হয়েছে। এছাড়া কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা তৈরি করে ক্ষতিপূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net