1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়ি ফেরার দাবিতে আবারও বিক্ষোভে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

বাড়ি ফেরার দাবিতে আবারও বিক্ষোভে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় শ্রমিকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩১২ বার

নইন আবু নাঈমঃ
বাড়ি ফেরাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় বারের মত বিক্ষোভ করছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা। রবিবার (১৭ মে) বেলা ১২টার দিকে নিরাপত্তাকর্মীদের বাঁধা উপেক্ষা করে নির্মানাধীন বিদ্যুৎকেন্দ্র থেকে বের হয়ে পায়ে হেটে রওনা হলে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ির মোড়ে পৌছালে তাদের গতিরোধ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই মোড়েই তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর দুইটার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের জেলার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে পাশে সরিয়ে দেন। সেখানে দফায় দফায় আলোচনা চলছে।
এর আগে গত ৪মে একই দাবিতে ভারতীয় কয়েকশ শ্রমিক বিদ্যুৎকেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে হেটে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। প্রশাসণের হস্তক্ষেপে তারা আবার বিদ্যুৎকেন্দ্রে ফিরে যায়।
শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমত পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লকডাউনের দোহাই দিয়ে আমাদেরকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না। ঠিকমত খাবারও পাচ্ছি না। এর আগেও আমরা বাড়ি যাওয়ার জন্য রাস্তায় এসেছি। প্রশাসণের আশ্বাসে আমরা বিদ্যুৎকেন্দ্রে ফিরে গেছিলাম। কিন্তু তাদের আশ্বাসেও আমাদের জন্য কোন ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। আমরা যেকোন মূল্যে বাড়িতে (ভারতে) যেতে চাই বলে চিৎকার করতে থাকেন শ্রমিকরা।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতিতে সব ধরণের যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের দেশে ফেরত পাঠাবার জন্য ভারতীয় হাই কমিশনারের সাথে কথা বলেছি। তারাও চেষ্টা করছেন। তাদেরকে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু করোনার কারণে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হচ্ছে না। এর মধ্যেই শ্রমিকরা পরিস্থিতি বিবেচনায় না নিয়ে বিক্ষোভ করছেন। তারা কারও কথা শুনছেন না।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন,শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়কের পাশে নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net