1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাড়ি ভাড়া মওকুফের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর এনডিবি'র স্মারকলিপি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

বাড়ি ভাড়া মওকুফের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর এনডিবি’র স্মারকলিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৫৬ বার

জাফরুল আলম : করোনা ভাইরাসের ভয়াবহতা দিনে দিনে বেড়েই চলছে। এ অবস্থায় থেমে গেছে অর্থনীতির চাকা। বিপাকে পড়েছেন ভাড়াটিয়ারা। হয়ে পড়েছেন দিশেহারা। চলমান সমস্যায় সরকারিভাবে বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবিতে পথে নামেছেন। রোড মার্চ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

সোমবার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ রোড মার্চ শেষ হয়। রোর্ড মার্চ শেষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিটি প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদী। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবদুল হামিদ।

মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। আর তাই কোন আন্দোলন-সংগ্রাম নয়, আন্তরিকতার মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রোড মার্চ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

মোমিন মেহেদী অারও বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই স্মারকলিপি পৌঁছলে; তিনি নিম্ম মানুষের পেটে ভাত দেয়ার পাশাপাশি সরকারিভাবে ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া সমস্যায় জর্জরিত কোটি মানুষের সমাধানে কার্যত পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। কেননা, আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি যে, জাতির এই ক্রান্তিকালে সারাবিশ্বের মত দেশও যখন স্থবির তখন সহজ পন্থা হলো বাড়িওলায়াদের ইউটিলিটি বিল বিল মওকুফ করে বাড়িওয়ালাদেরকে ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি করা।

এর আগে রোডমার্চ পূর্ব সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংবাদিক সাইফুল ফারুকী, আবু তাহের বাপ্পা, নাট্যকার ও অভিনেতা রাসেল মিয়া, মো. শরীফ, জাতীয় আদিবাসীধারার সদস্য মিল্টন মারাক, মো. ইউসুফ, এমডি রুবেল, আফসার আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net