1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মেস মালিকের বিরুদ্ধে মানববন্ধন করলো ছাত্রীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাগুরায় মেস মালিকের বিরুদ্ধে মানববন্ধন করলো ছাত্রীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ২৯৯ বার

মোঃ সাইফুল্লাহ : মাগুরা শহরের নতুন বাজার হাটখোলা রোড এলাকায় গতকাল মেস মালিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ক্ষনিকা ছাত্রী নিবাসের ছাত্রীরা। জানা যায় –করোনায় আর্থিক সংকটের কারনে ক্ষনিকা মেসের ছাত্রীরা মেস মালিক প্রসেনজিৎ সাহার কাছে ভাড়া মোওকুবের জন্য মৌখিক ভাবে আবেদন করে।
এতে মালিক আরো ক্ষিপ্ত হয়ে তাদের বকেয়া ভাড়ার টাকা দিয়ে ছাত্রীদের মালামাল নিয়ে মেস ছেড়ে নেমে যেতে বলেন।
একই সাথে তিনি মেসের ছাত্রীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে ছাত্রীরা জানায় ।
তারা আরো জানায় –মালিকের এহেন দুর্ব্যবহারের প্রতিবাদে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে এ মানব বন্ধন পালন করে এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ অভিযোগ তদন্ত করে মেস মালিক প্রসেনজিৎ সাহাকে আইনের আওতায় আনার দাবি করছি। এ বিষয়ে মেস মালিক প্রসেনজিৎ সাহার মোবাইলের ০১৯১৮৬১৭১৬৯ নাম্বারে একাধিক বার ফোন করে ও যোগাযোগ করা যায়নি। এদিকে আজ ৪মে সোমবার দুপুরে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীনের মানববন্ধনের বিষয়েে জানতে চাইলে তিনি বলেন-এবিষয়ে আমি শুনেছি তবে আমার কাছে এখন পর্যন্ত কেউ আসেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net