ঢাকা   ০৬:২১:২৬ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মানিকছড়ি-লক্ষীছড়ির মসজিদ ও এতিমখানায় খাগড়াছড়ি পাজেপ অনুদান বিতরণ করেন এম.এ জব্বার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ- বৈশ্বিক মহামারি ও প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব পরিস্থিতি মোকাবেলায় মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন কেন্দ্রীয় মসজিদের ইমাম-মোয়াজ্জেন ও এতিমখানায় পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির পক্ষে নগদ অনুদান বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার।
কনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ.জব্বার’র মানিকছড়ি অফিস কক্ষে মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমান-মোয়াজ্জেনকে ৫হাজার টাকা, ইউনিয়ন পর্যায়ের একটি মসজিদকে ৩হাজার টাকা এবং এতিমখানায় ৩ ও ৫ হাজার টাকা হারে দু’উপজেলার ১৪টি প্রতিষ্ঠানকে প্রায় ৬০হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
মসজিদের ইমাম,এতিমখানার পরিচালকরা উপস্থিত থেকে অনুদান গ্রহন করেন। এ সময় জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীছড়ি সরকারী কলেজের সহকারী গ্রন্থাগারিক এবং কালাপানি মাদরাসার পরিচালক ডা. মো. রমজান আলী, গোরখানা সুন্নিয়া হক ভান্ডারী মাদসারা ও এতিমখানার পরিচালক ও মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রি কলেজের শরীরচর্চা প্রভাষক মো. মনির হোসেন ও মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি