1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর নতুন ঝুঁকিপূর্ণ এলাকা কাকরাইল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

রাজধানীর নতুন ঝুঁকিপূর্ণ এলাকা কাকরাইল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৯৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রাজধানী ঢাকা। আর প্রায় প্রতিদিনই রাজধানীর নতুন নতুন এলাকায় শনাক্ত হচ্ছে করোনায় আক্রান্ত রোগী। গেলো এক সপ্তাহের মধ্যে রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নাম এসেছে কাকরাইলের। এ সময়ে এ এলাকায় শতাধিক নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনিবার (০২ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্যে এই চিত্র পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছে তিন জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

সারা দেশে আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি রাজধানীতে। এখানে মোট রোগীর ৫৬ দশমিক শূন্য তিন শতাংশ। যার মধ্যে ইতিমধ্যেই ৯৫ জনের মৃত্যু হয়েছে।

১ মে পর্যন্ত রাজধানীতে এখনো এককভাবে সবচেয়ে বেশি করোনা রোগী রাজারবাগ এলাকার। এ এলাকার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় সবাই রাজারবাগ পুলিশ লাইন্সে আক্রান্ত পুলিশ সদস্য।

এর পরেই রয়েছে কাকরাইল এলাকা। এ এলাকায় এখন পর্যন্ত ১৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। অথচ গত ২৪ এপ্রিল এ এলাকায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৭ জন। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ এলাকায় করোনা রোগী বেড়েছে ১১০ জন।

রাজধানীতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন পুরান ঢাকা এলাকার। এখানে পাঁচ শতাধিক রোগী রয়েছে। পুরান ঢাকায় সবচেয়ে বেশি রোগী রয়েছে লালবাগে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় ৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর পাশাপাশি বংশালে ৫৬, চকবজারে ৩২, গেন্ডারিয়ায় ৪৫, মিটফোর্ডে ৩৮, ওয়ারিতে ৪১, চানখাঁরপুলে ৩১ জন করোনা রোগী রয়েছে।

বৃহত্তর মিরপুর এলাকায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখন পর্যন্ত এ এলাকায় দুই শতাধিক করোনা রোগীর সন্ধান মিলেছে। মিরপুর-১ নম্বরে ৩২, ২ নম্বরে দুইজন, ৬ নম্বরে ৭ জন, ১০ নম্বরে ১৮ জন, ১১ নম্বরে ৩১ জন, ১২ নম্বরে ১৮ জন, ১৩ নম্বরে ৩ জন এবং ১৪ নম্বরে ৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এছাড়া যাত্রাবাড়ীতে ৯৯ জন, বাড্ডায় ৪১, বাসাবো ৩৪, ধানমন্ডিতে ৩৮, হাজারীবাগে ৩৮, খিলগাঁওয়ে ৩৫, মালিবাগে ৫৮, গুলশানে ২৭, মগবাজারে ৪৩, জুরাইনে ৩২, মহাখালীতে ৬৮, মোহাম্মদপুরে ৮০, মুগদা ৬৯, পুরানা পল্টনে ২৭, নয়া পল্টনে ২৯, শাহবাগে ৫১, শ্যামলীতে ২৩, তেজগাঁও ৫০, স্বামীবাগে ৩১ ও উত্তরায় ৬৩ জনসহ প্রায় সব এলাকাতেই করোনা আক্রান্ত রোগী রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net