1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে যৌথ বাহিনীর সতর্কতামূলক কার্যক্রমে বিশেষ অভিযান এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

রামগড়ে যৌথ বাহিনীর সতর্কতামূলক কার্যক্রমে বিশেষ অভিযান এবং দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৮১ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
করোনা প্রতিরোধে রামগড়ের সাধারণ মানুষের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন গুইমারা সাব জোন এবং সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ কবীর।
শনিবার বিকালে রামগড়ে মেজর জুনায়েদ বিন কবির  এর নেতৃত্বে সেনাবাহিনীর গুইমারা সাব জোন, উপজেলা প্রশাসন এবং রামগড় পুলিশ করোনা প্রতিরোধমূলক বিশেষ কার্যক্রম এবং প্রচারণা পরিচালনা করেন।
এই কার্যক্রমের মধ্যে ছিল নির্দিষ্ট সময়ের পরে যে সমস্ত দোকান এবং বাজারগুলো খোলা ছিল সেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বন্ধকরণ এবং বিশেষ ক্ষেত্রে আর্থিক জরিমানা নিশ্চিত করা। এ সময় বিশেষ দলটি রামগড় বাজার, সোনাইপুল মার্কেট এবং রামগড় চেকপোস্ট সংলগ্ন দোকানপাট পরিদর্শন করেন।

এছাড়া উপস্থিত লোকজনকে করোনা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে সতর্ক করেন ও সকলকে মাস্ক, গ্লাভস পড়া ও বেশি বেশি সাবান দিয়ে হাত ধৌত করার জন্য প্রচারণা চালান।

মেজর জুনায়েদ বলেন, রামগড়ে যৌথবাহিনীর অভিযান সার্থক পরিলক্ষিত হচ্ছে। কারণ আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ জনতা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বাইরে অযাচিত ঘোরাঘুরি করছেন না এবং যৌথবাহিনীর উপস্থিতির কারণে করোনা সংক্রান্ত সকল সরকারি বিধি নিষেধ মেনে চলছে।

পরে দুস্থ ও গরিব মানুষের মাঝে গুইমারা সাবজোন রোজার মাসের তপ্ত দুপুরে ত্রাণ পৌঁছে দিয়ে আসেন। সেনাবাহিনীর এই ত্রাণ পেয়ে রামগড়ের দুস্থ ও কর্মহীন জনতা ব্যাপকভাবে উপকৃত হয়েছে।

মেজর জুনায়েদ বলেন, সেনাবাহিনীর এই ত্রাণ বিতরণ আসন্ন ঈদের পরেও অব্যাহত থাকবে। করোনা সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত সেনাবাহিনী রামগড়ের সকল গরীব এবং দুস্থদের দোরগোড়ায় পৌঁছে দেবে খাদ্য সামগ্রী এবং ত্রাণ।

এ সময় এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্র, লেফটেন্যান্ট রাইয়ান উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net