1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এলাকাবাসী বিরুদ্ধে থানায় অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ

লালমনিরহাটে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এলাকাবাসী বিরুদ্ধে থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৪৫ বার

লাভলু শেখ,লালমনিরহাট। ৯মে ২০২০ইং।
লালমনিরহাটে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এলাকাবাসীর মধ্যে ১০ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করে মাদক ব্যবসায়ী জাকির হোসেন।জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের অাজিজার রহমানের ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন দীঘ দিন ধরে মাদক ব্যবসা জম জমাট ভাবে চালিয়ে অাসছিল। লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকের বড় চালানসহ অাটক করে। তার দু পায়ে গুলি করলে সে গুরুত্বর অাহত অবস্তায় দীঘ দিন চিকিৎসা নিয়ে সুস্হ্য এবং জামিনে বেড়িয়ে অাবারো তার নিজ বাড়ীতে মাদক ব্যবসা শুরু করে। সম্প্রতি করোনায় অন্যএলাকার লোকজন অাসা নিষেধ থাকলেও মাদক ব্যবসায়ী জাকির কিছুতেই মানতেন না। তার বাড়ীতে সব সময় পরিচিত ও অপরিচিত মাদক সেবনকানীরা অবাধ যাতায়াত করতো। এতে করে এলাকাবাসী অাতংকিত হয়ে একাধিকবার তাকে মাদক ব্যবসা বন্ধ রাখার অনুরোধ করলে। সে ক্ষিপ্ত হয়ে গত ২০ এপ্রিল নিজের শরীল ও মাথায় নিজে অাঘাত করে, ওই দিন লালমনিরহাট সদর হাসপাতালে ভতি হয়ে চিকিৎসা করে এবং এলাকাবাসী কাজীর চওড়া গ্রামের মৃত্যু সফর উদ্দিনের ছেলে মোঃ অাব্দুস ছোবাহানসহ ১০ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করে। এর প্রেক্ষিতে সদর থানার এস অাই বরহান তদন্তে এলাকায় অাসলে তার সাজানো নাকট ফাঁস হয়ে যায়। পরে শনিবার মাদক ব্যবসায়ী জাকির হোসেনের বিরুদ্ধে এলাকার শতাধিক লোক তার সাজানো মামলা থেকে মুক্তির জন্য লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে গনপিটিশন দাখিল করেছেন।লালমনিরহাট পুলিশ সুপার জানান, এলাকাবাসীর অভিযোগ টি তদন্ত করে। প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net