1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের পদত্যাগের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

লালমনিরহাটে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের পদত্যাগের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৩৫ বার

লালমনিরহাট সংবাদদাতা ।। করোনা সংক্রমণ রোধে কর্মহীন ঘরে থাকা শ্রমিকদের সহায়তা না করার অভিযোগে লালমনিরহাট মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে সাধারন শ্রমিকরা।

শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে শ্রমিক ইউনিয়নের ৩শতাধিক শ্রমিক ঢাকা-বুড়িমারী মহা সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের মিশন মোড় সেনামৈত্রী মার্কেট থেকে বিক্ষোভ মিলিছ বের করে বাসস্টানে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ বলেন, দীর্ঘদিন থেকে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ অর্থ কালেকশন করে তা আত্মসাৎ করে আসছে।

কিন্তু করোনা দুর্যোগের সময় তারা শ্রমিকদের কোন সহযোগিতা করছে না। তাই তাদের পদত্যাগ দাবী করে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবী জানাচ্ছি।

এসময় বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি পুনীল চন্দ্র রায়, সম্পাদক আবুল কালামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net