1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটে বেচাকেনা, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটে বেচাকেনা, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৩১ বার

লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে দোকানপাট পরিচালনার দায়ে ৯ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৭ মে) দুপুরে বটতলী মোটর স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌছিফ আহমেদ।

তিনি বলেন, সীমিত আকারে দোকানপাট খোলার কথা বলা হলেও তা স্বাস্থ্যবিধির শর্ত মেনে খুলতে হবে। কিন্তু অনেক প্রতিষ্ঠান সেই শর্ত না মেনেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

মাস্ক-হ্যান্ড গ্লাভস না থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা না থাকা, দোকানের প্রবেশ মুখে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অপরাধে বটতলীর হাজী বদিউর রহমান মার্কেটের এশিয়া সু স্টোরকে ৫ হাজার টাকা,মেসার্স নিউ গার্মেন্টসকে হাজার টাকা,ডুবাই স্পোর্টসের মালিকানাধীন মোস্তফিজুর রহমানকে ২০হাজার টাকা, হামিদিয়া গার্মেন্টসের মালিকানাধীন ফরিদুল আলমকে ২০হাজার, একতা স্টোরের মালিক আবদুস সালাম ২০ হাজার টাকা, এরাবিয়ান গার্মেন্টসের মালিক মমতাজ উদ্দিন ২০হাজার টাকা,হোসাইন স্টোরের মালিকানাধীন আবু সুফিয়ান কে ১০হাজার টাকা।

অপরদিকে মোবাইল কর্ণারকে ৫ হাজার টাকা,খানে আলমের ফলের দোকানকে ৩০হাজার টাকাসহ মোট ১লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এসময় তাদের সতর্ক ও ক্রেতা সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর শেখ ফয়সাল আল বশির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসন মাহমুদ, এস আই পার্থ সরর্থী হাওলাদার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net