1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শত শত মানুষের উপস্থিতিতে ইফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

শত শত মানুষের উপস্থিতিতে ইফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৩১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনার কারণে যেখানে চলাফেরা সীমিত করা হয়েছে, জনসমাগম নিষিদ্ধ সেখানে কয়েকশ’ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে।জানা গেছে, জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওই ইফতারের আয়োজন করেন ঢাকডোহর গ্রামের ফরিদুল ইসলাম জোয়ার্দার। পদ্মারচর স্কুল মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতারে অংশগ্রহণকারীদের মধ্যে দূরত্ব বজায় রাখার কোন তাগিদ ছিল না। বুধবারের ওই ইফতারে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।

দুর্গম ওই এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে তেমন কোন আতংত নেই, তারা এ বিষয়ে খুব কিছু জানেনও না।ইফতারির আয়োজক ফরিদুল ইসলাম বলেছেন, নির্বাচনী প্রচারণার জন্য এ আয়োজন করা হয়নি, তবে তিনি স্বীকার করেন যে ইফতারের বিষয়টি প্রশাসনকে জানানো হয়নি। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান বলেন, আয়োজক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তিনি এ ব্যাপারে কিছু বলতে পারেননি।

কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ জানিয়েছেন, তারা বিষয়টির ব্যাপারে খোঁজ নিচ্ছেন। নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাছুম বলেছেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net