1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক টিটো’র পিতা মুশফিকুর রহমানের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক টিটো’র পিতা মুশফিকুর রহমানের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩২৪ বার

স্টাফ রিপোর্টার:
বৈশাখী টেলিভিশনের সাবেক সাংবাদিক, দেশসংবাদ’র বিশেষ প্রতিনিধি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও কুমিল্লা সাংবাদিক ফোরাম-ঢাকা’র সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কাউন্সিলর সাংবাদিক কবির হোসেন টিটো’র পিতা সাবেক পুলিশ কর্মকর্তা মুশফিকুর রহমান আজ শনিবার বিকাল ৫টায় রাজধানীর গ্রীণ রোডে অবস্থিত কমফোর্ট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।

মুশফিকুর রহমান গত কয়েকদিন পূর্বে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গিয়ে শরীরের কয়েকটি হাঁড় ভেঙ্গে যায়। এরপর তাকে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয় এবং এর পরপরই তার মারাত্মক শারিরীক অবনতি ঘটে। এছাড়াও পূর্বে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানারকম রোগে ভূগছিলেন।

উল্লেখ্য মুশফিকুর রহমান রাজধানীর আজিমপুর এলাকার একজন স্থায়ী বাসিন্দা, তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার সবশেষ ইচ্ছা অনুযায়ী রবিবার সকালে তাকে তার জন্মস্থান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি গ্রামে তার বাবার কবরের পাশে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net