1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঈদীর মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা মারা গেছেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

সাঈদীর মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৮১ বার

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর:
মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অন্যতম সাক্ষী আব্দুল হালিম খলিফা ওরফে বাবুল মারা গেছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বৌডুবি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি শ্যামল বাংলা ডট নেট এর প্রতিনিধিকে বলেন, ‘তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে বাবুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ ভোররাতে তিনি মারা গেছেন। সকালে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাঈদীর মামলার সাক্ষী হওয়ায় ২০১৩ সালে রাতের আঁধারে ঘরে ঢুকে মোস্তফা হাওলাদারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই বছর আরেক সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারের বাড়িতেও হামলা হয়। এরপর থেকে ওই মামলার সব সাক্ষীদের বাড়িতে পুলিশের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net