1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে চেয়ারম্যান মাসুমের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে চেয়ারম্যান মাসুমের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৩৯ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): দেশে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই অসহায় ও দরিদ্রদের মাঝে অব্যাহতভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এরই ধারাবাহিকতায় পুনরায় পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়র্ডের চেঙ্গাকান্দি, মনাইকান্দি ও জৈনপুর গ্রামের হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার সকালে চেঙ্গাকান্দি ৬৮ নং সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ ত্রাণ বিতরন করেন। খাদ্য সামগ্রীর ছিল চাল, ডাল, আলু, তেল ও পিয়াজ।

এ সময় মাসুদুর রহমান মাসুম বলেন, শুরু থেকেই আমি গরীব, অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি, এ থেকে যদি কেউ বাদ পরেন আমাকে জানাবেন। এ সহায়তা অব্যাহত থাকবে। এ ছাড়া ঈদুল ফিতরের আগে প্রত্যেকের মাঝে ঈদের সেমায়সহ ঈদ সামগ্রীও পৌঁছে দেবেন বলেও জানান তিনি।

এ সময় আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি নোয়াব প্রধান, ওয়ার্ড মেম্বার নুরুজ্জামান নূরু, আ’লীগ নেতা হাজী আলম চাঁন, মজিবুর, কারীম, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীকলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net