1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী কাটিরহাটে বৃদ্ধাকে হত্যার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

হাটহাজারী কাটিরহাটে বৃদ্ধাকে হত্যার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩০২ বার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।।
করোনা অাতঙ্কের মাঝেও চট্টগ্রাম হাটহাজারীতে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধা কে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটিরহাট পশ্চিম ধলইয়ের সেকান্দরপাড়া, জমাদার বাড়ীতে মো. ইদ্রিস মিয়া (৬৫) এর সাথে একই এলাকার মো. কামাল উদ্দিন, মো. ইমরান প্রকাশ বাদশা, মো. আমিন, মো. সোলায়মান দের সাথে দ্বন্দ চলে আসছিল। উক্ত দ্বন্দের জের ধরে উপরোক্ত মো. সোলায়মান এর নির্দেশনায় ওই তিন জন ও তাদের অজ্ঞাতনামা ২/৩ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মো. ইদ্রিস নামের ঐ বৃদ্ধাকে হত্যার চেষ্টা চালায়।

ওই বৃদ্ধের শোর চিৎকারে বিভিন্ন লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদের সন্ত্রাসী দল নিয়ে পরবর্তীতে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত বৃদ্ধা ইদ্রিস মিয়া কে লোকজন উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস মিয়া কে গুরুতর অবস্থায় থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম বলেন, উপজেলার পশ্চিম ধলইয়ের সেকান্দরপাড়াতে ইদ্রিস মিয়া কে হত্যা চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net