1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় প্রথম ২ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত

হাতিয়ায় প্রথম ২ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৭৩ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এই প্রথম ২জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় ও অপর জন আয়া। শনিবার রাত ১০টায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা কেন্দ্র থেকে ২জনের করোনা রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়েছে। রিপোর্ট পাওয়ার থেকে সারা হাতিয়ায় আতঙ্ক বিরাজ করছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মোট ৮৩ জনের নমুনা পাঠিয়েছি। শনিবার রাত ১০টা পর্যন্ত ৪৯ জনের রিপোর্ট পেয়েছি, যার মধ্যে ২জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তারা ২জনেই আমার ষ্টাপ। রিপোর্ট পাওয়ার পর তাদেরকে আইসোলেশনে রেখেছি। এবং যারা এদের সংস্পর্শে এসেছে তাদেরকে সনাক্ত করে কোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করতেছি। তবে যে দুই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে তাদের শরীরে কোন লক্ষন ছিল না।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আমরা করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করেছি এবং এ বিষয়ে যথাযথ সকল ব্যাবস্থা গ্রহন করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net