1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরেক দফা বাড়ছে ছুটি শহরে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ হবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

আরেক দফা বাড়ছে ছুটি শহরে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৩০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে সাধারণ ছুটি আরেক দফা বাড়ানো হচ্ছে। তবে শহরের মধ্যে ব্যক্তিগত গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ঈদের ছুটির আগের চার দিন আর পরের দুই দিন মিলে এই সাধারণ ছুটি বাড়বে।
ঈদের ছুটি রয়েছে ২৪, ২৫ ও ২৬ মে। সেক্ষেত্রে ২৮ মে তারিখ পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হলেও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সাধারণ ছুটি হবে ৩০ মে পর্যন্ত। গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে।

সাধারণ ছুটির সময় কড়াকড়ি থাকবে এবং এ সময় গণপরিবহন যেমন বন্ধ থাকবে, তেমনই কোন ধরনের ব্যক্তিগত গাড়িও এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবে না এবং শহরের মধ্যে এগুলোর চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রতিমন্ত্রী জানান, খুব দ্রুতই ছুটির প্রজ্ঞাপন জারি হতে পারে। ওই প্রজ্ঞাপনে ছুটির শর্তগুলো জানিয়ে দেয়া হবে।
এর আগে সর্বশেষ সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬ মার্চ থেকে প্রথম দফার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net