ঢাকা   ০১:০২:৫৩ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আশুলিয়া কাঠগড়া কুণ্ডলবাগে পরকীয়া প্রেমে মত্ত হয়ে গৃহবধূ উধাও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪০০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

স্টাফ রিপোর্টার ঃ আশুলিয়া থানার কাঠগড়া কুন্ডল বাগ এতিমখানা সংলগ্ন মরহুম ফারুক আহমেদের ছোট কন্যা সিনথিয়া খাতুন একই গ্রামের জাহাঙ্গীর আলম খান এর ছোট ছেলে মোঃ তুহিন এর সাথে পরকীয়া প্রেমে মত্ত হয়ে অজানার পথে পাড়ি জমিয়েছেন গৃহবধূ সিনথিয়া পারভীন।

গণমাধ্যমকর্মীদের তদন্ত পর্যবেক্ষণে জানা যায় ২বছর পূর্বে মোসাম্মৎ সিনথিয়া খাতুন কে তারই খালাতো ভাইয়ের সাথে মুসলিম শরিয়া মোতাবেক দুই পরিবার সম্মতি গ্রহণ করিয়া বিবাহ দেওয়া হয়।

বিয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করে অপ্রাপ্তবয়স্ক বলে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা নিয়ে তুহিনও তার পরিবারের বিরুদ্ধে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সাত নম্বর ওয়ার্ডের ইয়ারপুর ইউনিয়ন এর ইউপি সদস্য মোহাম্মদ আফজাল হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন ২বছর পূর্বে মেয়ের পক্ষরা মা খালাদের ভিতর দুই পরিবারের সম্মতিতে সিনথিয়া খাতুনের বিবাহ দিয়ে দেন।
তবে আইনানুগ কন্যার বয়স সীমা না হওয়ায় বিবাহ রেজিস্ট্রি করা সম্ভব হয় নাই।

তুহিন খানের সাথে ৭থেকে ৮মাস পূর্বে একবার উধাওয়ের ঘটনা শোনা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এটা নতুন কোন ঘটনা নয় একই ঘটনা বহুবার শোনা গেছে।

কুণ্ডল বাগের শিশু থেকে বৃদ্ধ বলছেন কন্যার মাতা মৃত ফারুক হোসেনের স্ত্রী নিজের দোষ ধামাচাপা দিতে জাহাঙ্গীর খানের পরিবারের উপরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন।

অভিযোগের বিষয়ে জানার জন্য মৃত ফারুক হোসেনের স্ত্রীর নিকট একাধিকবার টেলিফোনে যোগাযোগ করার পরেও টেলিফোনটি বন্ধ পাওয়া গেছে।
গণমাধ্যমকর্মীরা ফারুক হোসেনের স্ত্রীর নিকট সরোজমিনে সাক্ষাৎ করতে চাইলে বাসায় নাই বলিয়া বাড়ির গেট বন্ধ করে দেয়া হয়।

সাংবাদিকদের কোনো তথ্য তিনি দেন নাই।
উক্ত সংবাদ প্রকাশ না করার জন্য।
সাংবাদিকদের টেলিফোনে বিভিন্ন ব্যাক্তি দ্বারা ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যান মেয়ে পক্ষরা। সংবাদ না প্রকাশ করায় সুবিধা কি জানতে চান গণমাধ্যমকর্মীরা।

আশুলিয়া থানার এস আই ওহিদ বলেন ভিকটিমকে খুঁজে বার করা বড়ই প্রয়োজন বর্তমান দেশের অবস্থা ভালো নয় করোনার থাবায় দেশের এই ক্রান্তিলগ্নে উধাও হয়ে যাওয়াটা বিপদজনক।

উক্ত ব্যাপারে তুহিন খান এর মাতা জাহাঙ্গীর খানের স্ত্রীর নিকট জানতে চাইলে,কান্নায় কাতর হয়ে ভেঙ্গে পড়েন। তিনি বলেন আমার ছেলেকে পাওয়া যাচ্ছেনা উক্ত ঘটনার বিষয়ে আমিও আমরা কিছুই জানিনা।

এলাকাবাসী বলেন জাহাঙ্গীর খান ও তার স্ত্রী ও পরিবার সম্পূর্ণ নির্দোষ।
তাদেরকে বৃথা চাপাচাপি দেওয়াটা বড়ই দুঃখজনক।

সংবাদ লেখার আগ পর্যন্ত উধাও হয়ে যাওয়া ছেলে এবং মেয়েকে খুঁজে পাওয়া যায় নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি