1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ ভোমরিয়াঘোনা রেঞ্জের কয়েক একর জায়গা উদ্ধারে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

ঈদগাঁহ ভোমরিয়াঘোনা রেঞ্জের কয়েক একর জায়গা উদ্ধারে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩০০ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার উত্তর বন বিভাগের অধীন ঈদগাঁহ ভোমরিযা ঘোনা রেঞ্জের আওতাভূক্ত বনবিভাগের কয়েক একর জায়গার উপর অবৈধ দখল উচ্ছেদে অবশেষে অভিযান চালিয়েছে বনবিভাগ।

সম্প্রতি গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে বনবিভাগের উর্ধতন কর্মকর্তারা।

১৭ মে (রবিবার) সকাল ৯ টার দিকে এ অভিযান শুরু হয়।

অভিযানে অংশগ্রহণকারী শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক জানান, কক্সবাজার সদর এসিএফ সেহেল রানার নেতৃত্বে শহর রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের সমন্বয়ে বনবিভাগের একটি দল ভোমরিয়াঘোনা রেঞ্জের আওতাভুক্ত ঈদগাঁহ ঈদগড় সড়কের মোক্তারের দোকান সংলগ্ন হাজির বাগান নামক এলাকায় বন বিভাগের কয়েক একর জায়গার গাছ পালা সম্পুর্ণ ধ্বংস করে ঐ জায়গার উপর অবৈধ ভাবে গড়ে তুলা ভূমিদস্যু চক্রের মালিকানাধীন অবৈধ বাগানে রোপিত চারা উপড়ে ফেলে জায়গার অবৈধ দখল উচ্ছেদ করে তা উদ্ধার করে।

উপস্থিত রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানকে বনজ সম্পদ ধ্বংসে জড়িত ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের এবং উদ্ধারকৃত জায়গায় দ্রুত বনায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় লোকজন ও সচেতন মহলের দাবি, যেহেতু বন বিভাগের উক্ত জায়গা অবৈধ দখলে নিতে হেডম্যান ইদ্রিসের মধ্যস্থতায় ভূমিদস্যু চক্রের সাথে রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমান ও বিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের মোটা অংকের অবৈধ লেনদেন হয়।
সেহেতু অভিযান পরবর্তী মামলা থেকে ভূমি খেকোদের বাদ দিতে প্রতারণা আশ্রয় নিতে পারে রেঞ্জ কর্মকর্তা।
এছাড়াও এ জায়গা ফের দখলে দিতে নানা কৌশলও করতে পারেন।
তাই মামলায় প্রকৃত ভূমিদস্যুরা যাতে আসামী হয় এবং জায়গাটি পুনরায় অবৈধ দখলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে বিভাগীয় কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভোমরিয়াঘোনা রেঞ্জ ও বিট কর্মকর্তা হেডম্যানের মধ্যস্থতায় রামু এলাকার আরিফ ও জানে আলম নামের ভূমি খেকোদের কাছ থেকে মোটা অংকের অবৈধ সুবিধা নেয়।
বিনিময়ে উক্ত এলাকার কয়েক একর জায়গার বনজ সম্পদ সম্পুর্ন ধ্বংস করে তা অবৈধ দখলে নিয়ে তাতে নিজ মালিকানাধীন বাগানের কাজ শুরু করে।
ক্ষুদ্ধ স্থানীয় লোকজন ও সচেতন মহল এর প্রতিবাদ করলে এ দুই অসাধু কর্মকর্তা অভিযানের নামে আইওয়াশ করে উর্ধতন কতৃপক্ষকে ফাঁকি দেয়।
এ সংবাদ পেয়ে সংবাদকর্মীরা সরেজমিনে গেলে এর সত্যতা পায় এবং এ ভূমি দখলে জড়িত আরিফ ও জানে আলম সরাসরি স্বীকার করে তারা স্থানীয় বনবিভাগকে বশে এনে এ জায়গার উপর বাগান করছে।

এমনকি এ বাগানের পেছনে একজন সংসদ সদস্য, একজন সাবেক জাতীয় ফুটবলারও জড়িত বলে তারা দাবি করে। তাদের পক্ষ হয়ে তারা বাগান করছে বলে সাংবাদিকদের জানায়।
যা বিভাগীয় বন কর্মকর্তাও অবগত বলে এ দুজন দাবি করে।

দীর্ঘদিন ধরে উক্ত কর্মকর্তাদ্বয় নানা কায়দায় বনজ সম্পদ উজাড় করে বনবিভাগের জায়গা প্লট আকারে বিক্রি করে ভূমি খেকোদের কাছ থেকে লখো টাকা হাতিয়ে নিচ্ছেন বলে এলাকায় প্রচার আছে।
এছাড়াও এ রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মেরও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net