ঢাকা   ০৪:৪৬:৩৩ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

ঈদগাঁহতে ক্রেতা সেজে ভ্রাম্যমান অাদালতের অভিযান, ২ দোকানদারের ৭ দিন করে কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার জেলার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র ঈদগাঁহতে ক্রেতা সেজে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান অাদালত।

২৩ মে শনিবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. শাহরিয়ার মোক্তার এ অভিযান পরিচালনা করেন।

স্বাস্থ্যবিধি না মানা, সরকারী নির্দেশ অমান্য করে দোকান, শপিং মল খোলা রেখে পণ্য বিক্রয় করায় ২ ব্যবসায়ীকে ৭ দিন করে কারাদন্ড এবং ৫ জন ক্রেতাকে ৫শ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়।

সিলগালা করে দেয়া বাজারের ৩ টি বড় মার্কেট ও ২১ টি দোকান।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চলাকালে অাদালতকে সহায়তা করে।
বৃহত্তর ঈদগাঁহর বিভিন্ন শ্রেনিপেশার মানুষ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারী নির্দেশ বাস্তবায়নে এ ধরনের অভিযান বার বার পরিচালনা করা দরকার বলেও মনে করছেন ঈদগাঁহর অভিজ্ঞ মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি