1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান

ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৯০ বার

এফ এ নয়ন:
আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বরপূর্ন আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রাথমিক পর্যায়ে আজ ২৪ টি ফেডারেশন থেকে মনোনীত প্রায় ছয় শতাধিক খেলোয়াড়দের প্রত্যেককে ১০,০০০ টাকার চেক প্রদান করা হয়েছে। খেলোয়াড়দের পক্ষে তাদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ চেক গ্রহণ করেন।
চেক বিতরণ কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই এ করোনাকালে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের পাশে থাকার জন্য। আমাদের ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নির্দেশনা দিয়েছিলেন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে। মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের আহবানে সাড়া দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসায় আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই। আমি সকল ফেডারেশন ও খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই, আমাদের মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব জনাব মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে মন্ত্রনালয়ের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net