1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক পার্থ চক্রবর্তী।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্প্রতি প্রকাশিত ফলাফল বিবরণীর মাধ্যমে তার এই সম্মানজনক অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

দীর্ঘদিন ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের বয়েজ স্কাউটস গ্রুপ পরিচালনা করে আসছেন পার্থ চক্রবর্তী। তার নেতৃত্বে স্কাউট দলটি বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণ করে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

 

নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, স্কাউটের শৃঙ্খলা, অভিজ্ঞতা, স্কাউটভিত্তিক দক্ষতা, বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ, নেতৃত্বগুণ এবং স্কাউট শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উপস্থাপনের সক্ষমতাসহ নানা মানদণ্ডের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

উল্লেখ্য, পার্থ চক্রবর্তী ভোলাচং গ্রামের বাসিন্দা। তার এ অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইব্রাহীম খলিল জানান, পার্থ চক্রবর্তী স্কাউট শিক্ষক হিসেবে যেমন দক্ষ, তেমনি শ্রেণিকক্ষেও তিনি একজন দায়িত্বশীল ও জনপ্রিয় শিক্ষক।

 

এ অর্জনের জন্য পার্থ চক্রবর্তী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net