ঢাকা   ০৮:১৫:১৩ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ১শ টি অস্বচ্ছল পরিবারের পাশে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৪৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি :
বিরাজমান করোনাভাইরাস সংকটে গোালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা
প্রশাসনের সহযোগিতায় টুঙ্গিপাড়ার অস্বচ্ছল ১০০টি পরিবারকে শুভেচ্ছা
উপহার দিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা
(এনজিও) পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সোমবার সকালে টুঙ্গিপাড়া
ব্রাঞ্চ অফিসের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীতে ছিল ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১লিটার তৈল, ১কেজি
ডাল, ১কেজি লবণ, ১টি সাবান, ২টি মাক্সও নগদ ২০০ টাকা।
এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মোঃ বাবুল শেখ, টুংগীপাড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুল বশির
লিপু, টুংগীপাড়া সমাজসেবা কর্মকতার্ মোঃ খসরুল আলম, পদক্ষেপ
গোপালগঞ্জের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মালেক, গোপালগঞ্জ সদরের ব্রাঞ্চ
ম্যানেজার অপূর্ব রায়, এছাড়াও টুঙ্গিপাড়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রবিউল
ইসলামসহ সকল কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, গোপালগঞ্জ এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল
মালেক বলেন, অসহায় ও অস্বচ্ছল পরিবারগুলোর মাঝে বিতরণকৃত এসকল
সামগ্রীকে আমরা ত্রাণ সামগ্রী বলছি না, আমরা উপহার সামগ্রী
হিসেবে বিবেচনা করছি। চলমান করোনাসংকট মোকাবেলায় প্রথম
পর্যায়ে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আজ ১০০টি পরিবারের মাঝে
এসব উপহার সামগ্রী বিতরণ করেছি, এটি চলমান থাকবে। # ১৮.০৫.২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি